33.5 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩

মেক্সিকোর সুপারমার্কেটে বিস্ফোরণে নিহত ২৩


বিএনএ, ঢাকা: মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারমার্কেটে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার (১ নভেম্বর) রাজ্যের রাজধানী হারমোসিলোর কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে, নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।আহতদের হারমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করতে একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে ‘হামলা’ বা ‘নাগরিকদের বিরুদ্ধে সহিংস ঘটনার’ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ