26.4 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আব্দুল লতিফ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখলা এলাকার সাহেব মিয়ার ছেলে।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, শুক্রবার (১ নভেম্বর) আব্দুল লতিফ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে শনিবার (২ নভেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু ছাড়াও আব্দুল লতিফের রক্তে ইনফেকশন, ফুসফুসের সংক্রামণ (নিউমোনিয়া) রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৩৮ জন, এর মাঝে পুরুষ ২৮, ম‌হিলা ৮ ও শিশু ২ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি ১৭, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?