23 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের টার্গেট ১৮৫

বাংলাদেশের টার্গেট ১৮৫

বাংলাদেশের টার্গেট ১৮৫

বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশকে ১৮৫ রান টার্গেট দিয়েছে ভারত।

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত।

উদ্বোধনী জুটিতেই হোঁচট খায় ভারত। দলীয় ১১ রানের মাথায় ৮ বলে ২ রান করে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। তার উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এরপর দলীয় ৭৮ রানের মাথায় ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন কে এল রাহুল। সাকিবের ঘুর্ণিতে পরাস্ত হন তিনি।

দলীয় ১১৬ রানের থাকায় সূর্যকুমার যাদবকে ফেরান অধিনায়ক সাকিব। তবে দুটি জীবন পেয়ে ১৬ বলে ৩০ রান করেন তিনি। ১৩০ রানের মাথায় আবার আঘাত করেন হাসান মাহমুদ। হার্দিক পান্ডিয়াকে মাত্র ৭ রানে সাজ ঘরে ফেরান তিনি। এরপর ১৫০ রানের মাথায় রান আউট হয়ে সাজ ঘরে ফেরেন দিনেশ কার্তিক। ১৫৭ রানের মাথায় শেষ আঘাত করেন হাসান মাহমুদ। আক্সার প্যাটেলকে থামান ৭ রানে। শেষ পর্যন্ত বিরাট কোহলি ৪৪ বলে ৬৪ ও অশ্বিন ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, সাকিব আল হাসান ২টি উইকেট শিকার করেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার