25 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে তানজিনা আকতার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে তানজিনাকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। তানজিনা উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। তানজিনা শাকপুরা এ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অহিউদ্দিন সুমন বলেন, বুধবার ভোর ৪টার দিকে তানজু নামের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে। তার স্বজনরা তানজিনাকে সাপে কেটেছে বলে জানিয়েছেন।

শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তানজিনাকে সাপে কাটে। সাপের বিষের কারণে ছটফট করতে থাকলে তাকে ভোরে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তানজিনার বাম হাতের মধ্যমা আঙ্গুলে সাপে কাটার দাগ পাওয়া গেছে।

 

বিএনএ/ বাবর মুনাফ,ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!