27 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ২

বিএনএ কক্সবাজার:কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই সহোদরকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে উপজেলার বালুখালী ডিসি রোড সংলগ্ন জনৈক নবী হোসেনের বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মো. নুরুল হাকিম (৩৪) ও মো. জলিলের ছেলে খাইরুল (২৬)।

সে সময় তাদের কাছে থেকে চার হাজার পিস ইয়াবা, ১টি রামদা, ১টি ছোরা ও ২টি চাকুসহ মাদক বিক্রয়ের নগদ ৫৪ হাজার ৫০০ টাকা ও ১টি ৬৯ হাজার টাকার ব্যাংক চেক উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক নবী হোসেন পালিয়ে যায় বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব ১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন