25 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ১৯

আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ১৯

আফগানিস্তানে হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পর পর দুইটি বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৩ জন।

তালেবান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২ নভেম্বর) এই বোমা বিস্ফোরণের পাশাপাশি সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের পাশে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

ওই হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মী যিনি পালিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি আল জাজিরাকে জানান, কয়েক মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর প্রথম বিস্ফোরণ হয়। এর দশ মিনিট পর ২য় বিস্ফোরণ ঘটে।  বিস্ফোরণ ঠিক কোথায় হয়েছে সেটি বোঝা যাচ্ছে না। তবে হাসপাতালের ভেতরে বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।

তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের বলেন, ‘কাবুলের ৪শ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশ পথে অন্তত ২টি বিস্ফোরণ ঘটেছে।

এক টুইট বার্তায় বিলাল করিমি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তি জানান, বিস্ফোরণে হতাহতের তথ্য পাওয়া গেছে। তবে সংখ্যা কত জানা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি। তবে, স্থানীয় সংবাদ মাধ্যম বখতিয়ার নিউজ এজেন্সি জানায়, বেশ কয়েকজন আইএস যোদ্ধা ওই হাসপাতালে প্রবেশ করে । তাদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর  ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ