26 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সমালোচকরা লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমনি

সমালোচকরা লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন: পরীমনি

পরীমনি

বিএনএ বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। গত ২৪ অক্টোবর ছিল তার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠান ও পার্টি নিয়েই এখন আলোচনা। তবে নির্দিষ্ট করে বললে, পার্টি নয়, ওই দিন পরীর পরনে থাকা পোশাক নিয়েই যত সমালোচনা।

গত ২৪ অক্টোবর দিনের বেলায় তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। আর রাতে উদযাপন করেছেন পাঁচ তারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেওয়ার ভঙ্গিমায় লুঙ্গি ফোল্ডিং করে আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদযাপন করেন এই নায়িকা।

পরীর ওই পোশাক নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। এবার সেই সমালোচনার জবাব দিলেন পরীমনি। বলেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন করি, সারাদিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিংয়ে আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।”

নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়ার পর আবার পেজ থেকেও শেয়ার করেছেন পরীমনি। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় কেউ এতে মন্তব্য করতে পারেননি।

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি শেষ করেছেন ‘গুনিন’ সিনেমার কাজ। যেটি নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত গিয়াসউদ্দিন সেলিম। এর আগে পরীকে নিয়ে তিনি ‘স্বপ্নজাল’ বানিয়েছিলেন। এই সিনেমায় পরীর বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা শরিফুল রাজ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু