26 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ শাহরুখ খানের জন্মদিন

আজ শাহরুখ খানের জন্মদিন

শাহরুখ খান

বিএনএ, বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের ৫৫তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২রা নভেম্বর দিল্লীতে জন্মগ্রহণ করেন বলিউডের কিংখান খ্যাত এই অভিনেতা।

গণমাধ্যমে “বলিউড বাদশাহ”, “কিং খান” এমন নানান উপাধিতে ভূষিত এই তারকা বেশ কিছুদিন থেকেই বিব্রত এবং বিমর্ষ রয়েছেন তার ছেলেকে নিয়ে। শাহরুখ খান সম্পর্কে এই উপমহাদেশে বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। পেয়েছেন “পদ্মশ্রী” পদক, ১৪ বার ফিল্ম ফেয়ার পুরস্কার, ফ্রান্স সরকার তাকে ‘অর্দ্র দে আর্ত এ দে লেত্র’ এবং ‘লেজিওঁ দনর’ সম্মাননায় ভূষিত করেছেন। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। ভারতীয় চলচ্চিত্র তারকাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী এই তারকা জড়িয়ে আছেন নানান জনসেবা মূলক কাজে।

শুভেচ্ছা এবং ভালোবাসা এই তারকার প্রতি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু