32 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিএন‌পির দুই নেতার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

বোয়ালখালীতে বিএন‌পির দুই নেতার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে বিএন‌পির সহ‌যোগী সংগঠন, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খাঁন তরুণ ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল ছত্তারের বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ ক‌রে‌ছেন মেসার্স এবি এন্টারপ্রাইজ নামীয় একটি ওয়েস্টিজ ব্যবসা প্রতিষ্ঠানের মা‌লিকগন।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টায় বোয়ালখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ আনেন প্রতিষ্ঠানটির ভুক্তভোগী ব্যবসায়ী মো. আবছার উদ্দিন।

সংবাদ সম্মেলনে তি‌নি বলেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বোয়ালখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রায়খালী ব্রিজ এলাকায়। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ১৮ সেপ্টেম্বর থেকে ডা. মহসিন খাঁন তরুণ ও আব্দুল ছত্তার চাঁদাদাবি করে আসছে। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টার সময় ডা. মহসিন খাঁন তরুণ ও আব্দুল সত্তারসহ অজ্ঞাত ৪ব্যক্তি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসা করতে দেবে না এবং হামলা-মামলা করবে বলে হুমকি প্রদান করেন। এতে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। এ বিষয়ে মঙ্গলবার (১ অক্টোবর) বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করেছি।

এসময় উপস্থিত ছিলেন মেসার্স এবি এন্টারপ্রাইজের অংশীদার ব্যবসায়ী আশীষ ভট্টাচার্য, জাহেদুল হক সোহেল ও মো. আজাদ।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণের মুঠোফোনে একাধিকবার কল দিলে সংযোগ পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, চাঁদাদাবির বিষয়ে একটি জিডি করেছেন মো. আবছার উদ্দিন নামের এক ব্যক্তি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ জিএন

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত