26 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

ধামরাইয়ে কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

ধামরাইয়ে কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে নিমেরটেক বিল থেকে আল আমিন (১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে নিমেরটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, মৃত আলামিন ধামরাইয়ের সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। তিনি পাশাপাশি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতেন।

মৃতের চাচা বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো গতকাল সকালে তিনি কাজে যান। তবে রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে খোঁজাখুঁজি করার সময় নিমেরটেক বিলের পাশে বাঁধানো ঘাটে একটি জুতা ও বিলের ভেতরে আরেকটি জুতা ভাসতে দেখে। পাশেই তার মরদেহ ভাসছিল। তারা দুই ভাই তার মরদেহ পানি থেকে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন: চরভদ্রাসনে নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাকে রক্ত ছিল। তবে গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ইমরান খান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!