25 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন মহেশখালী

কক্সবাজার ডিসি গোল্ডকাপে চ্যাম্পিয়ন মহেশখালী


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের নতুন চ্যাম্পিয়ন মহেশখালী উপজেলা ফুটবল দল। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মহেশখালী টাইব্রেকারে ৪-২ গোলে গেল তিনবারের চ্যাম্পিয়ন ফেভারিট চকরিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।

ছয় বিদেশি রিক্রুট সমৃদ্ধ দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোল শূণ্য ড্র ছিল। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে মহেশখালীর সাকের উল্লাহ, বেনজেমা, কামারা, মনির, প্রত্যেকের শট চকরিয়ার নেট স্পর্শ করে। অপরপক্ষে চকরিয়ার শামসি, আরিফের শট মহেশখালীর নেট খুঁজে পেলেও জাতীয় তারকা সুশান্ত ও আবছারের শট গোলবারে লেগে ফিরে আসে।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফাইনাল ম্যাচ দেখতে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক উপস্থিত হয়।

ম্যাচ শেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,  স্পন্সর প্রতিনিধি বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আবু হেনা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ ও সদস্য সচিব হারুন অর রশিদ।

টুর্নামেন্টের সেরা গোলদাতা চকরিয়ার আবছার, সেরা গোলরক্ষক মহেশখালীর সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার সাকের উল্লাহ।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ব্যাক্তিগত মেডেল ও ট্রফি তুলে দেন।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ