23 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েত সরকারের পদত্যাগ

কুয়েত সরকারের পদত্যাগ

কুয়েত সরকারের পদত্যাগ

বিএনএ, বিশ্বডেস্কঃ কুয়েতে কয়েক দশক ধরে চলমান অচলাবস্থার অবসানে সংসদে অনুষ্ঠিত আগাম নির্বাচনে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পদত্যাগ করেছে শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার । রোববার (২ অক্টোবর)  দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়, ক্রাউন প্রিন্স শেখ মেশাল ক্ষমতাসীন আমিরের বেশিরভাগ দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ নেতৃত্বাধীন বিদায়ী সরকারকে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকার নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর আগাম নির্বাচনের আয়োজন করে যখন শেখ মেশাল সরকার ও আইনসভার মধ্যে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে পার্লামেন্ট ভেঙে দেন।

ভেঙে দেয়া পার্লামেন্টের বিরোধী আইন প্রণেতারা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন এবং সেপ্টেম্বরের ভোট থেকে সরে দাঁড়ানো স্পিকারকে অপসারণে চাপ তৈরি করায় ক্রাউন প্রিন্স গত জুলাইয়ে শেখ আহমাদকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার