27 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেল ৯১ খেলোয়াড়

ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেল ৯১ খেলোয়াড়

ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেল ৯১ খেলোয়াড়

বিএনএ, ফেনীঃ ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত মাসিক ভাতা/এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলায় ১১ জন প্রবীণ খেলোয়াড়কে ২৪ হাজার করে ও ৮০ জন নিয়মিত খেলোয়াড়দের ৫ হাজার টাকা হারে এ অনুদান বিতরণ করা হয়।
ফেনীতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেল ৯১ খেলোয়াড়

রোববার (২ অক্টোবর) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো.জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব,  কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম ও জেলা ফুটবল কোর্চ তৌহিদুল ইসলাম তুহিন।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩