30 C
আবহাওয়া
১১:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে খালে পড়ে আরও ১ শিশুর মৃত্যু

চট্টগ্রামে খালে পড়ে আরও ১ শিশুর মৃত্যু

মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের হালিশহরের খাল থেকে আব্দুল নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২ আগস্ট) সন্ধ্যায় ছোটপোল পাঁচতলা এলাকার শফিক সাহেবের কলোনীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল হালিশহর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে।

গতকাল বিকেল থেকেই সে নিখোঁজ ছিল বলে পুলিশকে জানায় পরিবার।শিশুটির মা জানান, আব্দুল বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, ‘শুক্রবার বিকেল ৩টার দিকে হালিশহর থানাধীন বাদশা মিয়া ব্রিক ফিল্ড এলাকায় ছেলেটি নিখোঁজ হয়। আজ সন্ধ্যায় ছোটপোল এলাকার সিডিএ ৪ নম্বর আবাসিক এলাকার খালে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

এর আগেও চট্টগ্রামে বিভিন্ন সময় খালে ও নালায় পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু