24 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধার

নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধার

আলম মাঝির

বিএনএ, কুতুবদিয়া(কক্সবাজার): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া অপর জেলের মরদেহ কুতুবদিয়া  উপকূল হতে উদ্ধার হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাগর থেকে আলম মাঝির ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

নিহতের ভাই বদিউল আলম জানান, গত ৩১ আগস্ট সাগরে মাছ ধরা অবস্থায় ফিশিংবোটটি ডুবে যায়। এসময় ৮ জন জেলেকে উদ্ধার করা গেলেও দু’জন নিখোঁজ ছিল। শুক্রবার একজনের মরদেহ উদ্ধার হয় এবং শনিবার তার ভাইয়ের মরদেহটিও পাওয়া যায়।

বোট ডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলেরমরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন স্থানীয় উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার। উদ্ধার হওয়া আলম মাঝির লাশ সনাক্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানা ওসি (তদন্ত) কানন সরকার।

বিএনএনিউজ২৪, হাছান কুতুবী, জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে