23 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মদ্যপানে তরুণীর মৃত্যু

রাজধানীতে মদ্যপানে তরুণীর মৃত্যু

রাজধানীতে মদপানে তরুণীর মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর ভাটারা আবাসিক এলাকার এক বাসায় মদ্যপানে এক তরুণীর(২২) মৃত্যু হয় এবং আরেকজন (২৫) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা খালাতো বোন। শনিবার(২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

তাদের মামাতো বোন ইভা আক্তার জানান, জান্নাত ও ইমু আপন খালাতো বোন। দুজন মিলে একটি আবাসিক এলাকায় থাকেন। দুজনই পার্লারে কাজ করেন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। সকালে খবর পাই, জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। জান্নাত মদপান করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে নিজেদের ফেবারিট দাবি আফগান কোচের

এদিকে মারা যাওয়া তরুণীর বন্ধু আব্দুল মতিন জানান, গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরার ওই বাসায় মদপান করেন দুই তরুণী এবং তাদের এক ছেলে বন্ধু। এরপরই দুজন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে একজন বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারিধারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে রাতেই আবার বাসায় দিয়ে আসেন। ভোরে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে