24 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলংকা

বাংলাদেশকে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলংকা


বিএনএ, ঢাকা : ২০০ মিলিয়ন ডলার ঋণের কিস্তি হিসেবে আরও ১০০ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে পরিশোধ করেছে শ্রীলঙ্কা। ২ বছর আগে একটি কারেন্সি সোয়াপ চুক্তির অধীনে বাংলাদেশ থেকে ওই ঋণ নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘শ্রীলংকা বৃহস্পতিবার (৩১ আগস্ট) আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। এখন তারা বাকি ৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।’

দ্বীপ দেশটি সর্বশেষ পরিশোধ করা এই কিস্তিসহ মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে। শ্রীলংকা ১৭ আগস্ট প্রথম কিস্তি হিসাবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে।

বাংলাদেশ ২০২১ সালের আগস্টে শ্রীলংকাকে তার বৈদেশিক মুদ্রার সঙ্কট মেটাতে সাহায্য করার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে