24 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ : নিহত ১৮

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ : নিহত ১৮

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ : নিহত ১৮

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের ঘটনায় তালেবানপন্থী একজন উচ্চপদস্থ ধর্মগুরুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

হেরাতের পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, নিহত আলেমের নাম মুজিব রহমান আনসারি। কয়েকজন দেহরক্ষী ও বেসামরিক নাগরিককে নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে তারা নিহত হন।

বিস্ফোরণে মোট কতজন আহত হয়েছেন তা জানাতে পারেননি রাসুলি।

এদিকে মেডিক্যাল সূত্রে বরাত দিয়ে বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে ব্লমবার্গের খবরে বলা হয়েছে। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার