28 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ১৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালুখালী ক্যাম্প ২/ইস্টের বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ হারেজ (৩৫) ও ক্যাম্প ৮/ইস্টের বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে নজিমুল হাসান (২৫)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এপিবিএন ও ক্যাম্প ইনচার্জের অফিস সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজেদের ক্যাম্প থেকে পাশে ১৭ নম্বর ক্যাম্পের শশুরবাড়িতে বেড়াতে যান হারেজ ও হাসেম। সেখানে রাত্রীযাপনের পর বৃহস্পতিবার সকালে ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় বসতঘরের ত্রিপল ঠিক করতে বের হয় তারা। সে সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত