31 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » উর্ধ্বমুখী লেনদেন বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

উর্ধ্বমুখী লেনদেন বিক্রেতা সংকটে ৪ কোম্পানির শেয়ার

ডিএসই

বিএনএ,ঢাকা: পুঁজিবাজারে আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সূচকের উর্ধ্বমুখী প্রবনতার মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন চলাকালে ৪ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর)  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার দর বেড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো: তমিজউদ্দিন টেক্সটাইল, সমতা লেদার, ডমিনেজ স্টিল এবং তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

পুঁজিবাজার নিউজ

তথ্য মতে, বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ছিল ১১৪.২০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১২৫.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ।

সমতা লেদার: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৯২.২০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১০১.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ।

ডমিনেজ স্টিল: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৩০.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ টাকা বা ৯.৮০ শতাংশ ।

তাল্লু স্পিনিং: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৩.৭০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৫ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৩০ টাকা বা ৯.৪৮ শতাংশ।

বিএনএ নিউজ/ শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী