31 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ

অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ

অক্সিজেন প্লান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ

বিএনএ চট্টগ্রাম: বাংলাদেশের জন্য ২টি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস সাভিত্রি। দেশটির বিশাখাপত্তম বন্দর থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

নৌবাহিনী সূত্র জানায়, ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ২টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে আই এন এস সাভিত্রি নামের যুদ্ধ জাহাজটি। এর একটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য এবং অন্যটি ঢাকা মেডিকেল কলেজের জন্য। বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান। আর ঢাকা মেডিকেল কলেজের পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী