31 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাইক নিয়ে প্রতিযোগিতা , প্রাণ গেল তিন যুবকের

বাইক নিয়ে প্রতিযোগিতা , প্রাণ গেল তিন যুবকের


বিএনএ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কে মারা গেল ৩ আরোহী ।বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের খায়রুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।তিনজনের মৃত্যুর বিষয়টি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাকিব হাসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে রূপপুরের মো. লালনের ছেলে ইব্রাহিম (২৫) ও জহুরুল ইসলামের ছেলে জয় (২৭ )। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে আসছিল। শিমুলতলা এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সড়কদুর্ঘটনায় তিনজনই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী