31 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

টি-টোয়েন্টি র্যাং কিংয়ে ৭ নম্বরে বাংলাদেশ

বিএনএ ক্রীড়া ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে উঠে অসলো বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে বুধবার (১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডকে হারিয়ে এ সাফল্য অর্জন করে টাইগাররা।

র‌্যাংকিংয়ের ১০ নম্বরে থেকে জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তানকে হটিয়ে ৭ নম্বরে উঠে যায় বাংলাদেশ। এই সিরিজে যদি  নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে ২৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে যাবে বাংলাদেশ। সেইসঙ্গে  অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকে টপকে যাবে টাইগাররা ।

বাংলাদেশ যদি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় তাহলে ২৪৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ষষ্ঠ পজিশনে উঠে যাবে। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে যাবে। সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ ১০ম পজিশন থেকে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে চলে যাবে।

এদিকে, বুধবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টিম টাইগার্স। মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় তারা। আর এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী