31.3 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » এলপি গ্যাসের দাম বাড়ল

এলপি গ্যাসের দাম বাড়ল

এলপি গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত আজ

বিএনএ, ঢাকা : আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসে ছিল এক হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি।

সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দর বহাল থাকবে।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৬৭ পয়সা। আগের মাসে যা ছিল ৭০ টাকা ৪০ পয়সা। অর্থাৎ, লিটারপ্রতি অটোগ্যাসের দাম বেড়েছে তিন টাকা ২৭ পয়সা।

আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্য এবং ডলারের সাপেক্ষে সংশ্লিষ্ট অন্য ব্যয় বিশ্লেষণ করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের সমন্বিত মূল্য নির্ধারণ করে আসছে বিইআরসি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ