26 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শহীদুল্লাহ কায়সারের স্ত্রী হচ্ছেন মিম

শহীদুল্লাহ কায়সারের স্ত্রী হচ্ছেন মিম

মিম

বিনোদন ডেস্ক: গেল ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তার অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। এরই মধ্যে আরও একটি সু-খবর দিলেন এই নায়িকা।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এ ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ছবিটিতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। এ খবর জানিয়েছেন মিম। মিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন সিনেমা’।

সিনেমাটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘সিনেমাটির গল্প শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে। অসাধারণ একটি গল্পের সিনেমা। এতে আমি অভিনয় করছি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু