18 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গোসলে নেমে বুড়িগঙ্গায় তরুণের মৃত্যু

গোসলে নেমে বুড়িগঙ্গায় তরুণের মৃত্যু

গোসলে নেমে বুড়িগঙ্গায় তরুণের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে হৃদয় হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকার পাশে  নদীতে এই ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

হৃদযয়ের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্দ্রীপুর গ্রামে। তার বাবার নাম সোহেল হোসেন। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল হৃদয়।কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো এবং কোম্পানিঘাট এলাকায় মেটাডোর কোম্পানিতে চাকরি করতো।

হাসপাতালে হৃদয়ের বন্ধু মো. ইব্রাহিম জানান, বেলা ৩টার দিকে হৃদয় আমাকে বুড়িগঙ্গা নদীতে গোসল করার জন্য ডাকতে যায়। তবে আমি যাইনি। এর কিছুক্ষণ পরই শুনতে পান, গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেছে হৃদয়, তাকে পাওয়া যাচ্ছে না। পরে আমিও ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে নদীতে খোঁজাখুঁজি শুরু করি। খবর পেয়ে তার পরিবারের লোকজনও সেখানে আসে। এক পর্যায়ে পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সে আরও জানায়, হাসান ও মুন্না নামে দুই বন্ধুও হৃদয়ের সঙ্গে গোসল করতে নেমেছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন্ধুদের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী