24 C
আবহাওয়া
১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চীনে বেশি গ্যাস সরবরাহ করছে রাশিয়া

চীনে বেশি গ্যাস সরবরাহ করছে রাশিয়া

চীনে বেশি গ্যাস সরবরাহ করছে রাশিয়া

বিএনএ, বিশ্বডেস্ক : পাওয়ার অব সাইবেরিয়া পাইপ লাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাযপ্রম সোমবার (১ আগস্ট) টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের চেয়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে ৬০.৯ ভাগ। বিশেষ করে জুলাই মাসে চুক্তির চেয়েও প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাযপ্রম বলছে, ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় তিন গুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়।

কমনওয়েলথ অফ ইনডিপেন্ডেন্ট স্টেটসের বাইরের দেশগুলোতে সে তুলনায় গ্যাস সরবরাহ শতকরা ৩৪.৭ ভাগ কমানো হয়েছে। তবে ক্রেতা দেশগুলোর অনুরোধ অনুসারেই গ্যাসের সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে গ্যাযপ্রম।

প্রাথমিক তথ্য অনুসারে- চলতি ২০২২ সালের প্রথম সাত মাসে বৈশ্বিক চাহিদা অনুসারে প্রায় ৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস কম রপ্তানি হয়েছে। ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এবং রাশিয়ার পাল্টে নিষেধাজ্ঞার কারণে গ্যাসের এই রপ্তানি ঘাটতি দেখা দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!