27 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাক সেনা নিহত

হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাক সেনা নিহত

হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাক সেনা নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ পাক সেনা নিহত হয়েছে। সোমবার (১ আগস্ট) হেলিকপ্টারটি নিখোঁজ হয়। মঙ্গলবার নিখোঁজ হেলিকপ্টারের ধ্বংসাবশেষের খোঁজ মিলে।

মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তান ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে থাকা কর্মীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ৬ কর্মকর্তা ও সেনা সদস্য মারা গেছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর মিডিয়া উইং।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মুসা গোথ, উইন্দার, লাসবেলায় পাওয়া গেছে। এতে বলা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী ‘প্রতিকূল আবহাওয়ার’ কারণে এ দুর্ঘট ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন