28 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ভর্তিচ্ছুদের জন্য জাবির দর্শন বিভাগের ব্যাতিক্রম আয়োজন

ভর্তিচ্ছুদের জন্য জাবির দর্শন বিভাগের ব্যাতিক্রম আয়োজন

ভর্তিচ্ছুদের জন্য জাবির দর্শন বিভাগের ব্যাতিক্রমি আয়োজন

 বিএনএ,জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ মালামাল গচ্ছিত রাখা মত ব্যাতিক্রমি কিছু কর্মসূচী হাতে নিয়েছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। কলা ও মানবিক অনুষদের সামনে তাদের এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভর্তিচ্ছু এক শিক্ষার্থী রাকিব মাহমুদ বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)-কে জানান, ‘আমরা অনেক দূর দূরান্ত থেকে এখানে পরীক্ষা দিতে আসি। সব সময় আমাদের সঙ্গে পরিচিত কাওকে আনা সম্ভব হয় না। কেন্দ্রে নির্দিষ্ট কিছু সামগ্রী ছাড়া বাকি সব কিছু বাহিরে রাখতে হয়। যেখানে সবাই চড়া মূল্যে মালামাল গচ্ছিত রাখে সেখানে দর্শন বিভাগের এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’
দর্শনের বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, ‘এটি সম্পূর্ণ মানব সেবামূলক কার্যক্রম। আমরা প্রতি বছর দর্শন বিভাগ থেকে বিনামূল্যে মূল্যবান মালামাল গচ্ছিত রাখা অঙ্গিকার করি। পুরো কার্যক্রমের খরচ শিক্ষক, শিক্ষার্থী ও দর্শন ছাত্র সংসদ থেকে দেওয়া হয়ে থাকে। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সহজের লক্ষ্যে আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে আমি আশা করি।’
দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া বলেন, ‘দর্শন বিভাগের শিক্ষার্থীদের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আসলে দর্শন মানুষকে সত্যিকারের মানুষ বানাতে সাহায্য করে। এটি তারই প্রতিফলন। তাদের এ কাজগুলো আমি মন থেকে সমর্থন করি। দর্শনের শিক্ষক হিসেবে আমি সত্যিই গর্বিত।’
বিএনএনিউজ২৪.কম/সানভীর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি