31 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : পুকুরে ডুবে বিজয় চন্দ্র রায় (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে চান্দগাঁও থানাধীন রকি কলোনি এলাকায় গোপালের দোকানের পাশে পুকুরে  এ ঘটনা ঘটে। সে স্থানীয় বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং  রংপুর জেলার রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল আলম আশেক জানান, আজ সকালে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় বিজয়। স্থানীয় লোকজন পুকুরে তল্লাশি করে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চান্দগাঁও থানাধীন ইউডি মামলা দায়ের হবে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার