21 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে ২ পর্যটকের মরদেহ উদ্ধার


বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাই উপজেলার রুপসী ঝর্ণার কূপ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস। সোমবার ( ২ জুলাই) রাত ৮টায় মরদেহ গুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই জন হলেন- চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনির মোঃ জামিলের ছেলে মোঃ আফসার (১৫) ও একই এলাকার মৃত রুপসী মিয়ার ছেলে মো আরিফ (১৮)।

স্থানীয়রা জানান, দুপুর ১টায় চট্টগ্রাম শহরস্থ ফিরোজ শাহ কলোনি থেকে ৯ জনের একটি পর্যটক টিম মিরসরাই উপজেলাধীন ওয়াহেদপুর ইউনিয়নস্থ বড়কমলদহ রুপসী ঝর্ণায় ভ্রমণের উদ্দেশ্যে আসেন। ঝর্ণা থেকে ফেরার পথে ৯ জনের টিমের মধ্যে ২ জন ব্যক্তি নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে নিখোঁজ ২ জনকে মৃত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এবং মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মরদেহ দুটি মিরসরাই থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন নবম শ্রেণীর ছাত্র, অন্যজন ইলেকট্রিশিয়ান। লাশের সুরতহাল শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু