24 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » তিন দিনে বৃষ্টি আরও বাড়বে

তিন দিনে বৃষ্টি আরও বাড়বে

তিন দিনে বৃষ্টি আরও বাড়বে

বিএনএ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির মধ্যেই আগামী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ জুলাই) আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সর্বোচ্চ ১২৪ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিভাগীয় শহর ময়মনসিংহে ১২৩ মিলি, সিলেটে ১১১ মিলি, ঢাকায় ৮০ মিলি, রংপুরে ১৬ মিলি, বরিশালে ১২ মিলি, রাজশাহীতে ৬ মিলি, খুলনায় ২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিএনএনিউজ/বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে