28 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে—খাদ্যমন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে—খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

পোরশা (নওগাঁ)  :  সরকার দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

শনিবার(২ জুলাই) নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মাঠে কারিতাস এর সুবর্ণ জয়ন্তী ও সিধু কানু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জাতি গোষ্ঠীর ঐতিহ্য রক্ষায় সরকার বদ্ধপরিকর। তাদের জীবনমানের উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, অনেক সংগঠন আছে যারা নৃ-গোষ্ঠীদের নিয়ে বিভিন্ন মিছিল, মিটিং ও সমাবেশে তাদেরকে জমায়েত করে এসব ভিডিও করে বিদেশে পাঠিয়ে অর্থ আনে। তারা নিজেরা ফায়দা লোটে কিন্ত নৃ-গোষ্ঠীর অবস্থার পরিবর্তন হয় না । অপরদিকে কারিতাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এসময় মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যাসমূহের কার্যকর সমাধানে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পোরশা উপজেলা নিবার্হী অফিসার সালমা আক্তার, কারিতাসের বিশপ জেভার্স রোজারিও, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তারসহ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু