23 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কলকাতা পুলিশের

নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি কলকাতা পুলিশের

নূপুর শর্মা

বিএনএ, বিশ্বডেস্ক : বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে হাজিরা দিতে বলেছিল কলকাতার দুই থানা। এবার বিজেপির নিলম্বিত জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করল কলকাতা পুলিশ। টুইটারে জানিয়েছে এএনআই।

এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। গত সোমবার কলকাতা পুলিশের কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও আসেননি। জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন নূপুর। সেই সময় সংবাদসংস্থা জানিয়েছিল, কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছিলেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মহারাষ্ট্র এবং দিল্লিতেও অভিযোগ দায়ের হয়। কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নূপুর।

প্রসঙ্গত, এর আগে মহানবী ও তার স্ত্রীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দেন ওই অভিযোগকারী।

বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্ট শুক্রবার বিজেপি নেত্রী নূপুরকে ভর্ৎসনা করে। শীর্ষ আদালত বলে, নূপুরকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে, তার জন্য একা নূপুরকেই দায়ী করে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার