26 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা

রাজধানীতে হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা

রাজধানীতে হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা

বিএনএ, ঢাকা: রাজধানীর রমনা থানার পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক কর্মকর্তার চোখ নষ্ট হয়ে গেছে। আহত উপ পরিদর্শক (এসআই) মো. মোজাহিদ। তিনি শাহবাগ থানায় কর্মরত আছেন। বর্তমানে তিনি শেরেবাংলা নগর চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন। এসময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করেন। পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের উপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর একটি ইট মোজাহিদের চোখে গিয়ে লাগে। মুজাহিদের চোখের চশমার কাঁচ ভেঙে চোখে মারাত্মকভাবে আঘাত পান। এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা এলাকায়। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি আরও বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। আরো কয়েকটি অপারেশন লাগবে বলে তিনি জানান। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু