24 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

২২ প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’

বিএনএ, বিনোদন ডেস্ক: দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত পলিট্রিক্যাল-থ্রিলার ঘরানার সিনেমা ‘সুলতানপুর’। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সিনেমা প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, এ সিনেমার হিরো গল্পটাই। আমি মনে করি, সিনেমাটি আমাকে বাঁচিয়ে রাখবে। আমি সাধারণত এখন পর্যন্ত যা নির্মাণ করেছি সেগুলোকে কন্টেন্ট বলি। তবে ‘সুলতানপুর’ আমার কাছে একটি শক্তিশালী সিনেমা। এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। সেসব চরিত্রে আমি শিল্পীদের নিয়েছি, কোনো তারকা নয়। আমার বিশ্বাস, দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন।

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধা প্রমুখ।

অধরা খান বলেন, অনেক আগে এই সিনেমার কাজ শুরু করেছিলাম। তার প্রায় তিন বছর পরে এটি মু্ক্তি পাচ্ছে। আমি মনে করি দর্শক একটা সিনেমার গল্প দেখতে আসবে। সে গল্পটা তাদের ভালো লাগবে।

সৈকত নাসির জানান. দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তা ছাড়া এর হিন্দি স্বত্ব এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে হিন্দি ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অচিরেই দেখা যাবে সিনেমাটি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে