29 C
আবহাওয়া
২:০১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার

পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার

আটক

বিএনএ ডেস্ক: পিটিআইয়ের প্রেসিডেন্ট পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির মামলায় বৃহস্পতিবার লাহোরে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ডননিউজের

টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাস্তা থেকে এলাহিকে গ্রেপ্তার করে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর জিও নিউজকে বলেন, পুলিশের সহায়তায় দুর্নীতি দমন সংস্থা সাবেক প্রাদেশিক প্রধান নির্বাহীকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা আইনে এলাহীকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে যেমন ৯ মে ভাঙচুরের অভিযোগে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। একটি দুর্নীতির মামলায় এলাহির জামিন খারিজ হয়েছে। তিনি পলাতক ছিলেন। পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তানের গুজরাটের উন্নয়ন তহবিল থেকে সাত কোটি রুপি আত্মসাতের অভিযোগে এলাহির বিরুদ্ধে এ মামলা করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী