24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাতকানিয়ায় অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাতকানিয়ায় অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: অবৈধভাবে চাল মজুদ রাখা এবং বৈধ লাইসেন্স না থাকার কারণে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজার, মৌলভীর দোকান এবং বাজালিয়া ইউনিয়নের ৭ টি অটো রাইস মিলকে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(২জুন) সাতকানিয়া উপজেলার বিভিন্ন অটো রাইস মিলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের শাহ মজিদিয়া অটো রাইস মিল কে ৩০,০০০টাকা, মহাম্মদিয়া অটো রাইস মিল কে ১৫,০০০টাকা ও শাহ জালাল অটো রাইস মিল কে ২০,০০০টাকা, মৌলভীর দোকানের মামাভাগিনা অটো রাইস মিল কে ১৫,০০০টাকা, নিউ ছৈয়দ মক্কি অটো রাইস মিল কে ২০,০০০টাকা এবং বাজালিয়া ইউনিয়নের জান্নাত আরা অটো রাইস মিল কে ১৫,০০০টাকা, আরাফাত অটো রাইস মিল কে ২০,০০০টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া এবং সাতকানিয়া থানার পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার জানান, আকস্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসএমএনকে,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে