31 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, ঢাকা: নোয়াখালীতে   পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৩) ও মো. সায়মুন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই বোন।বুধবার(১ জুন) বিকালে সোয়া ৫টার দিকে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ওই বাড়ির মো. সোহেলের মেয়ে রাইসা আক্তার ও এবায়েদ উল্যার ছেলে মো. সায়মুন।

নিহতদের স্বজন আলা উদ্দিন রুবেল  জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে খাবার পর অন্য শিশুদের সাথে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল রাইসা ও সায়মুন। বিকালের কোন একসময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় তারা। দীর্ঘসময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। এর একপর্যায়ে বিকাল সোয়া ৫টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত