23 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কলম্বিয়ার

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা কলম্বিয়ার

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো

বিশ্ব ডেস্ক: গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

বুধবার(১ মে ২০২৪) রাজধানী বোগোটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক সমাবেশে

কলম্বিয়ার রাষ্ট্রপতি পেট্রো বলেন, যে গাজায় উদ্ভূত সঙ্কটের মুখে বিশ্বের সচেতন দেশগুলি নিষ্ক্রিয় হতে পারে না। যেখানে প্রতিদিন নির্বিচারে শত শত নিরীহ মানুষকে মেরে ফেলা হচ্ছে।

গুস্তাভো পেট্রো বলেন,  “আমরা ইসরায়েল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব।কলম্বিয়া গণহত্যাকারী রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চায় না”।

একজন বামপন্থী নেতা যিনি ২০২২ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন, পেট্রোকে লাতিন আমেরিকায় “গোলাপী জোয়ার” নামে পরিচিত একটি প্রগতিশীল তরঙ্গের অংশ হিসাবে বিবেচনা করা হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এই অঞ্চলের ইসরায়েলের সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজন। আলজাজিরা।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!