26 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে তরমুজ বিক্রেতার মৃত্যু

রাজধানীতে তরমুজ বিক্রেতার মৃত্যু

মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে মোহাম্মদ শাহিন (৩৫) নামে এক তরমুজ বিক্রেতা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে নেশাজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ৩টার দিকে শাহিনকে অচেতন অবস্থায় তার স্ত্রী আয়শা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ভ্যানে করে হাজারীবাগ এলাকায় তরমুজ বিক্রি করতেন। স্ত্রীকে নিয়ে রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বস্তিতে থাকতেন। তার স্ত্রী হাজারীবাগে একটি টেইলার্সের দোকানে চাকরি করেন। গত তিন মাস আগে তাদের বিয়ে হয়।

আয়শা জানান, খবর পেয়ে দোকান থেকে বাসায় গিয়ে দেখি আমার স্বামী অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সকালে তরমুজ কিনতে হাজারীবাগ সেকশন কোম্পানি ঘাট এলাকায় যান শাহিন। পরে সেখান থেকে তাকে লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে।

উদ্ধারকারীদের কাছ থেকে জানা গেছে, সেখানে কোমল পানীয় জাতীয় কিছু তাকে খাওয়ানো হয়েছে। তারপর তার টাকা নিয়ে গেছে।

আয়শা আরও জানান, পাওনাদারদের টাকা পরিশোধের পাশাপাশি তরমুজ কেনার জন্য শাহিনের কাছে অনেক টাকা ছিল। তবে টাকার সঠিক পরিমাণ জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে পরিবারের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে