22 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বন্দর নগরী চট্টগ্রাম ফাঁকা,নিরব

বন্দর নগরী চট্টগ্রাম ফাঁকা,নিরব

চট্টগ্রাম শহর

চট্টগ্রাম: আগামীকাল মঙ্গলবার(৩মে) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সে কারণে রাজধানী ঢাকাসহ বড় বড় শহর বন্দরগুলো হতে বাসিন্দারা স্বজনদের সাথে ঈদ পালনে নিজ নিজ গ্রামে ফিরে গেছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামও ফাঁকা,নিরব হয়ে পড়েছে।মূলত লাইলাতুল কদর পালনের মধ্যে দিয়ে মানুষের গ্রাম যাত্রা শুরু হয়। ২৯ এপ্রিল শুক্রবার থেকে ঈদের লম্বা ছুটি শুরু হয়। শনিবার(৩০এপ্রিল), রবিবার(১মে) ছিল সরকারি ছুটি।

ঈদের ছুটিতে অফিস আদালত বন্ধ রয়েছে।সমুদ্র ও বিমান বন্দরের অপারেশন এবং জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া এবং দোকানপাট ও শপিংমল মার্কেট শেষ মুহুর্তের বিকিকিনির জন্য খোলা রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য মতে, বন্দর নগরী চট্টগ্রামে ২কোটির বেশি মানুষ বসবাস করেন। তার মধ্যে ৭০-৮০% মানুষ ঈদের ছুটিতে শহর ছেড়েছেন। যাদের গ্রামের বাড়ি শহরতলীতে তারা স্বজনদের সাথে দেখা সাক্ষাত ও ঈদের নামাজ আদায়ে, কবর জেয়ারতের জন্য ঈদের দিন সকালে শহর ছাড়েন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা