28 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের জন্য বাংলাদেশি ছেলে খুঁজছেন মধুমিতা!

বিয়ের জন্য বাংলাদেশি ছেলে খুঁজছেন মধুমিতা!

মধুমিতা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মধুমিতা সরকার। পাখি নামেই বেশ পরিচিত। বেশ কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। প্রতিদিনই একাধিক ‘আবেদনময়ী’ ছবি পোস্ট করেন ফেসবুক-ইনস্টাগ্রামে। আর তাতেই দুই বাংলার তরুণরা বুঁদ হয়ে পড়েছেন!

মধুমিতা সরকারের নতুন ছবি মানেই ভুরি-ভুরি রিয়্যাকশন, কমেন্ট এবং শেয়ার। তার ভক্তদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশের। বিশেষ করে তরুণরাই এ নায়িকার বেশ বড় ফ্যান! এরইমধ্যে বাংলাদেশি তরুণদের জন্য সুখবর দিলেন এ অভিনেত্রী। তিনি নাকি এদেশের কাউকে বিয়ে করতে চান!

তবে বিষয়টি নিচকই মজা করে বলেছেন এ অভিনেত্রী! তবে এ কথা একেবারেই ফেলে দেয়ার মতো না। ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। টলিপাড়ার অন্দরে নানা গুঞ্জনের পর তাদের বিচ্ছেদের খবরই সত্য হলো।

মধুমিতা জানিয়েছেন, সৌরভ খুব ভাল মানুষ। তবে দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি পুরোটাই আলাদা বলেই হাজারো সমস্যা হচ্ছিল। আর সবচাইতে বড় কথা হল নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা হয়ে গেছি সেটাই সবথেকে বড় বিষয়।

বাংলাদেশে আপনার অনেক ফলোয়ার; যদি নতুন সম্পর্ক গড়ার ইচ্ছা হয় তাহলে সাড়া দেবেন? উত্তরে হাসিমুখে মধুমিতা বলেন, মনের মানুষ পেলে সম্পর্ক তো গড়াই যায়। তবে দুজনের দৃষ্টিভঙ্গি এক হওয়া চাই!

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ