30 C
আবহাওয়া
২:১৯ অপরাহ্ণ - মে ৩, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম

তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া ও তুরস্ককে সংযোজনকারী টার্কস্ট্রিম গ্যাস পাইপলাইনের একটি অংশে বৃহস্পতিবার ভোরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া।

পাইপলাইন পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গ্যাজপ্রম জানায়, ‘টার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ‘রুস্কায়া’ কম্প্রেসর স্টেশনটি তিনটি  বিমান-সদৃশ্য ড্রোন হামলার শিকার হয়েছে।’

তারা আরও জানায়, ‘হামলাটি প্রতিহত করা হয়েছে। গ্যাজপ্রমের স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

রুস্কায়া কম্প্রেসর স্টেশনটি টার্কস্ট্রিম পাইপলাইনের সূচনাবিন্দু।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেন একাধিকবার এই স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ