31 C
আবহাওয়া
৩:২৮ অপরাহ্ণ - মে ৫, ২০২৬
Bnanews24.com
Home » স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট, ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট, ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করল এনবিআর


বিএনএ, ঢাকা: স্বয়ংক্রিয় রিস্ক মডিউলের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটে বেছে নিয়েছে।  বৃহস্পতিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ই-ভ্যাট সিস্টেমে ‘অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে চালু করা হয়েছে। এই মডিউলে ২০টি ঝুঁকি সূচক (রিস্ক ক্রাইটেরিয়া) নির্ধারণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এতে ঝুঁকির মাত্রা অনুযায়ী নির্ধারিত ওয়েটেজ এর  ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।

এনবিআর জানায়, এই পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট শেষে প্রত্যাশিত ফল না এলে রিস্ক ক্রাইটেরিয়া ও ব্যবহৃত ওয়েটেজ পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ