35.9 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


বিএনএ, সিলেট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পার হয়ে গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।বুধবার রাত ৯টার দিকে সিলেটগামী ট্রেনের অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

এ ঘটনার পর থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজে সহযোগিতা করছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ