28 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

বিএনএ, ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (২০২২-২৩ শিক্ষাবর্ষে) প্রথম বর্ষে ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে আগামী ৫ এপ্রিল। যা চলবে আগামী ৮ মে পর্যন্ত। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল) স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিভাগে আবেদনের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে) থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)।

আরও বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৯ মের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।

দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী