24 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ফেন্সিডিলসহ গ্রেফতার ২


বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামের হালিশহর থেকে ২৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই  মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। রোববার( ২ এপ্রিল ) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে  কুমিল্লা জেলার বড় ধর্মপুর গ্রামের ইউসুফ মিয়া ছেলে মোঃ রানা মিয়া (৩৩), একই এলাকার মৃত রুবেলের ছেলে মোঃ অনিক হোসেন (১৬)।

র‌্যাব-৭ জানায়, হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে শনিবার দুইজনকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ে তারা সেই সময় গাড়িতে উঠার জন্য অবস্থান করছিল সেখানে। এ সময় তাদের কাছ থেকে  ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।

গ্রেফতার দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে