28 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষীপুরে তারাবিহ নামাজরত অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

লক্ষীপুরে তারাবিহ নামাজরত অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু


বিএনএ, লক্ষীপুর : লক্ষ্মীপুরে তারাবিহ নামাজ পড়া অবস্থায় স্কুলশিক্ষক শরীফ হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকায় ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষকের বড় ছেলে আহনাফ শাহরিয়ার

শরীফ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। স্ত্রী-সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

আহনাফ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো তিনি মসজিদে নামাজ পড়তে যান। সেখানে তিনি তারাবিহ নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে