22 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সরকার একটি পক্ষ হলে নির্বাচন নিরপেক্ষ হয় না: জি এম কাদের

সরকার একটি পক্ষ হলে নির্বাচন নিরপেক্ষ হয় না: জি এম কাদের

৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি

বিএনএ: ভারতে সংবিধান মেনে সুন্দর নির্বাচন হচ্ছে। কিন্তু আমাদের দেশে সংবিধান মেনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। সরকার সবকিছু কুক্ষিগত করে রেখেছে। সরকার যখন পক্ষ হয়, তখন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় না। সরকারের পক্ষপাতিত্ব দেখা যায়। নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রংপুরে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জি এম কাদের।

তিনি বলেন, দেশের রাজনীতি বিরাজনৈতিকীকরণ হয়ে গেছে। এটা আমাদের দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয়। জনগণ নির্বাচনবিমুখ হয়েছে। বলতে গেলে রাজনীতিবিমুখ হয়েছে। স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা দেশের মালিক হবেন জনগণ। এটি আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে না। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। সামনে নির্বাচনের পরিবেশ বুঝে তাঁর দল সিদ্ধান্ত নেবে। জাতীয় পার্টি সুযোগ নেয়ার রাজনীতি করে না বলে দাবি করেন তিনি।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!